News Flash

  • Home
  • বিনোদন
  • হায়দরাবাদে অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে অমিতাভের পাঁজরে চোট, ফিরলেন মুম্বইয়ের বাড়িতে
Image

হায়দরাবাদে অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে অমিতাভের পাঁজরে চোট, ফিরলেন মুম্বইয়ের বাড়িতে

হায়দরাবাদ, ৬ মার্চ (হি.স.) : হায়দরাবাদে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন বিগ বি অমিতাভ বচ্চন। হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে ঘটেছে বলে অভিনেতা তাঁর ব্লগে জানিয়েছেন। বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। এরই সঙ্গে ছিঁড়েছে ডান পাঁজরের পেশি। তড়িঘড়ি করে অভিনেতাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁর সিটি স্ক্যান করেন। বুকে বাঁধা রয়েছে ব্যান্ডেজ। ফলে ছবির শুটিং বন্ধ করে আপাতত মুম্বইতে ফিরে এসেছেন অমিতাভ।

অভিনেতা তাঁর ব্লগে লিখেছেন, ‘‘বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে।’’ চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ আপাতত বাড়িতেই থাকবেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘‘ব্যথার জন্য ওষুধ খাচ্ছি। বাড়িতেই শুয়ে রয়েছি। কিন্তু প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি।’’ উল্লেখ্য, এর আগেও শুটিং ফ্লোরে চোট পেয়েছিলেন অমিতাভ।

Releated Posts

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026

আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলানোর কথা বললেন অমিতাভ, স্মৃতিচারণ পুরনো দিনের

মুম্বই, ৮ জুন (আইএএনএস): প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে প্রজন্মের পর প্রজন্ম কীভাবে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে উঠেছে,…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top