News Flash

  • Home
  • খেলা
  • কৈলাশহর মহকুমায় ২টি ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত
Image

কৈলাশহর মহকুমায় ২টি ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। স্থগিত রাখা হলো ছোটদের ক্রিকেটের পাশাপাশি সিনিয়র ক্রিকেটের আসরও। ৮ মার্চ থেকে মহকুমায় অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেট এবং ৯ মার্চ থেকে বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেট শুরু করার কথা ঘোষনা করেছিলেন মহকুমা ক্রিকেট সংস্থা। সেইমতো প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা। কিন্তু সোমবার রাজ্য ক্রিকেট সংস্থার এক ই-‌মেল পেয়েই থমকে দাড়ান মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা। ছোটদের রাজ্য ক্রিকেটের বেশ কয়েকটি ম্যাচের দায়িত্ব পেয়েছে মহকুমা ক্রিকেট সংস্থা। খেলা হবে আর কে আই এবং আর কে এস পি মাঠে। ১৯ মার্চ থেকে শুরু হবে আসর। ওই চিঠি পেয়েই মহকুমার দুটি আসর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা। যেহেতু রাজ্য আসর, তাই মাঠ সংস্কারে হাত দেবে মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা। তাই আপাতত মহকুমার দুটি আসর স্থগিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top