News Flash

Image

 বাইক দুর্ঘটনায় আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷  রবিবার বিকালে বিশ্রামগঞ্জের দহরাম এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হল এক জনজাতি যুবক৷ ঘটনাস্থল থেকে আহত মিঠুন দেববর্মাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ জানা যায় টট্ট-০৭-৭৬৯১ নাম্বারে বাইক নিয়ে পুস্কর বাড়ি থেকে দহরাম আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মিঠুন দেববর্মা৷ প্রত্যক্ষদর্শীরা ঘটনা প্রত্যক্ষ করে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত মিঠুন দেববর্মাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে আহত মিঠুন দেববর্মার পরিবারের লোকজন বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায়৷ বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক আহত মিঠুন দেববর্মার অবস্থা বেগতিক দেখতে পেয়ে তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top