News Flash

Image

নাশকতার আগুনে পোড়লো সাতটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ নাশকতার  আগুনে পুড়ে ছাই সাতটি  ফলের দোকান৷ দমকল দপ্তরের  গাফলতির  অভিযোগ স্থানীয়  জনগনের৷ঘটনা শনিবার  মাঝরাতে তেলিয়ামুড়া  সব্জি  বাজার সংলগ্ণ এলাকায়৷জানা যায়  শনিবার  গভীর রাতে তেলিয়ামুড়া শহরের সব্জি  বাজার সংলগ্ণ  এলাক৷ মূহুর্তের  মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি দোকান গুলোতে৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া  দমকল দপ্তরের অফিসে৷ অভিযোগ  দমকল বাহিনী  ঘটনা স্থলে আসতে অনেকটা  সময় লাগিয়ে দেয়৷ ফলে আগুনের লেলিহান শিখা ক্রমশ ঊর্ধমুখী হতে থাকে৷ স্বাভাবিক  ভাবেই ঘটনা স্থলে উপস্থিত  জনতা ক্ষোভে ফেটে পড়েন৷ পরবর্তী  সময়ে  কোন প্রকারে আগুন নিয়ন্ত্রণে  আসলেও  ততক্ষণে  সাতটি  ফলের দোকান সম্পুর্ন  পুড়ে ছাই হয়ে যায়৷দেরি হওয়ার কারন জানতে চাইলে  উপস্থিত জনতাকে দমকল দপ্তরের কর্মীরা জানান গাড়ির চালক একজন থাকার কারনে দেরি হয়েছে ঘটনা স্থলে পৌছুতে৷ একই সময়ে দুইটি  কল আসার কারনে এই বিলম্ব বলে জানান তারা৷ যদিও পরবর্তী সময়ে কল্যানপুর  থেকে  একটি গাড়ি নিয়ে আসা হয় আগুন নিয়ন্ত্রণে  আনার জন্য৷ অপর দিকে, একই দিনে তেলিয়ামুড়া  থানাধীন  গামাইবাড়ি  এলাকায়ও একটি  দোকানে আগুন  লাগে৷ রাতের আধারে কে বা কারা আগুন ধরিয়ে দেয়৷ সেখানেও একটি দোকান সম্পুর্ন  ভস্মীভূত হয়ে যায়৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top