News Flash

Image

আইনজীবীকে গ্রেফতারের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ একজন বিজেপি কর্মী হিসাবে বিজেপি-র এই জয়ে আনন্দিত প্রাক্তন বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক৷  রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান  মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হবেন ডাঃ মানিক সাহা৷ এটা কেবল সময়ের অপেক্ষা৷ রবিবার সাংবাদিক সম্মেলন করে জানান প্রাক্তন বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক৷ বিজেপি সরকার আসার পর রাজ্যে কোন রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেনি৷ কোন মানুষকে বঞ্চিত রাখা হয়নি৷ মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব কুমার দেবের পর ডাঃ মানিক সাহা রাজ্যের মানুষের জন্য ভাল কাজ করে গেছেন৷ উন্নয়নের জন্য কাজ করেছেন৷ বিলোনিয়া বিধানসভা এলাকায় বহু কাজ হয়েছে৷ রবিবার সাংবাদিক সম্মেলন করে জানান প্রাক্তন বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক৷ এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমালোচনা করায় কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচীকে যেভাবে পুলিশ গ্রেপ্তার ও হেনস্থা করেছে তার তীব্র নিন্দা জানান বরিষ্ঠ আইনজীবী অরুন চন্দ্র ভৌমিক৷ নবান্নকে নিজের দলীয় কার্যালয়ে পরিণত করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ এটা করা ঠিক নয় বলে জানান তিনি৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top