News Flash

  • Home
  • প্রধান খবর
  • নাকতলায় বন্ধ আবাসনে আগুন, পুড়ে মৃত্যু খাঁচাবন্দি ৮টি বিড়াল এবং একটি কুকুরের
Image

নাকতলায় বন্ধ আবাসনে আগুন, পুড়ে মৃত্যু খাঁচাবন্দি ৮টি বিড়াল এবং একটি কুকুরের

কলকাতা, ৫ মার্চ (হি.স.): কলকাতার নাকতলায় আগুন লাগল একটি বন্ধ আবাসনে। নাকতলা রোডের একটি ফ্ল্যাটে আগুন লেগে পুড়ে মৃত্যু হয়েছে ৮টি বিড়াল এবং একটি কুকুরের। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই প্রাণীগুলি খাঁচাবন্দি অবস্থায় ছিল। আগুন লাগার ফলে বন্ধ ফ্ল্যাটে পুড়ে মৃত্যু হয় প্রাণীগুলির।

পুলিশ ও স্থানীয় সূত্ৰের খবর, শনিবার গভীর রাতে নেতাজিনগর থানার ৩৫বি নাকতলা রোডের একটি চার তলা আবাসনের এক তলার বন্ধ ফ্ল্যাটে আগুন লাগে। ওই ফ্ল্যাটে খাঁচাবন্দি অবস্থায় ছিল কয়েকটি বিড়াল এবং কুকুর।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় টালিগঞ্জের দমকল বাহিনী। ভোর ৫টা নাগাদ আয়ত্তে আসে আগুন। ওই কাণ্ডে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে সিল করে দেওয়া হয়েছে ফ্ল্যাটটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ফ্ল্যাটের মালিক যাদবপুরের সাউথ সিটিতে থাকেন। তিনি রোজ পোষ্যগুলিকে খাওয়াতে আসতেন।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top