News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিএম ও কংগ্রেস জাতিগত শান্তি বিনষ্টের চেষ্টায় লিপ্ত, অভিযোগ জনজাতি মোর্চার
Image

সিপিএম ও কংগ্রেস জাতিগত শান্তি বিনষ্টের চেষ্টায় লিপ্ত, অভিযোগ জনজাতি মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ সিপিএম এবং কংগ্রেস মিলে রাজ্যে জাতিগত দাঙ্গা বাধানোর চেষ্টার লিপ্ত৷ এই জাতিগত দাঙ্গার চক্রান্ত রুখতে সকলকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে৷ রবিবার বিজেপি-র প্রদেশ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই আহ্বান জানান জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা৷  নির্বাচনের ফলাফল ঘোষণার পর সিপিএম এবং কংগ্রেস মিলে রাজ্যে জাতিগত দাঙ্গা বাধানোর চেষ্টার লিপ্ত৷ এই জাতিগত দাঙ্গার চক্রান্ত রুখতে সকলকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে৷ অশান্তির বাতারন নয়, শান্তির পরিবেশের মধ্য দিয়ে এগুবে রাজ্য৷ রবিবার বিজেপি-র প্রদেশ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই আহ্বান জানান জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা৷  জনজাতিদের দীর্ঘ দিনের সমস্যা একদিনে নিরসন করা সম্ভব নয়৷ কিন্তু বিজেপি-র আমলে যে সমস্ত সমস্যার  সমাধান হয়েছে তা অল্পনীয়৷ শহর ও গ্রামের ব্যবধান ঘুচে গেছে৷ এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য৷ পাহাড়ে ঘড়ে ঘড়ে জল পৌঁছে দেওয়া হচ্ছে৷ বাকী কাজ গুলি আগামী ৫ বছরের মধ্যে করা হবে  বলে জানান তিনি৷ রাজ্যের মানুষ বিজেপি-র উপর আস্থা রেখেই দ্বিতীয়বারের জন্য ক্ষমতাসীন করেছে বলে জানান জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top