News Flash

Image

‌স্পোর্টস ক্যারাটের কমিটি গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। ত্রিপুরা স্পোর্টস কারাটের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি দিব্যেন্দু দত্ত এবং সচিব কৃষ্ণ সূত্রধর নির্বাচিত হয়েছেন। ত্রিপুরার স্পোর্টস ক্যারাটে সংস্থার পুরো কমিটিই গঠন করা হয়েছে। শনিবার দিল্লিতে গভর্ণিং বডির জরুরি সভাও অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন রাজ্য সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর। সভায় ত্রিপুরায় ওই খেলা নিয়ে বিস্তর আলোচনা হয়। এবং আগামী ১ বছরের জন্য রাজ্য সংস্থাকে পুনরায় অনুমোদন করা হয়। দিল্লি থেকে ফিরে রাজ্য সংস্থার সচিব বলেন, “ত্রিপুরায় ওই খেলার প্রচার ও প্রভাব নিয়ে সভায় বিস্তর আলোচনা হয়। ত্রিপুরার খেলোয়াড়দের ভূয়ষী প্রশংসাও করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। আরও কীভাবে ওই খেলার জনপ্রিয়তা বাড়ানো যায় তা নিয়েও হয় আলোচনা। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীদিনে রাজ্যে বড় আসর করার জন্য”।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top