News Flash

  • Home
  • দেশ
  • এবিভিপি-র ধৃত নেতাকে অবিলম্বে মুক্তির দাবি বিজেপি-র
Image

এবিভিপি-র ধৃত নেতাকে অবিলম্বে মুক্তির দাবি বিজেপি-র

কলকাতা, ৫ মার্চ (হি স)। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ধৃত নেতাকে অবিলম্বে মুক্তির দাবি তুলল বিজেপি।

রবিবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে লেখেন, “দক্ষিণ দিনাজপুর জেলার কার্যকর্তা, সোশ্যাল মিডিয়া ইনচার্জ কৌশিক সাহা -কে শুধুমাত্র একটি ফেসবুক পোষ্ট করার অপরাধে গত বুধবার রাতে এই স্বৈরাচারী সরকারের দলদাস পুলিশ অ্যারেস্ট করেছে। শুধু তাই নয় ১১দিনের জেল হেফাজত ও দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির সরকার তার দলদাস পুলিশ প্রশাসনকে অপব্যবহার করে বাকস্বাধীনতাকে রুদ্ধ করতে চাইছেন।

আমি এর তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে কৌশিক সাহার মুক্তির দাবি করছি। পুলিশকে বলব সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ না করে, কয়লা, বালি, পাথর, গরু ও চাকরি চোরদের ধরুন, পশ্চিমবঙ্গের উপকার হবে।”

বিজেপি-র রাজ্য সহ সভাপতি রথীন্দ্র বসু এ দিন লিখেছেন, “অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণ দিনাজপুর জেলার কার্যকর্তা, সোশ্যাল মিডিয়া ইনচার্জ কৌশিক সাহাকে শুধুমাত্র একটি ফেসবুক পোষ্ট করার অপরাধে গত বুধবার রাতে এই স্বৈরাচারী সরকারের দলদাস পুলিশ গ্রেফতার করেছে। লজ্জা ঘৃণা ভয় – কিছু না থাকলে তবেই মমতা ব্যানার্জির পুলিশ হওয়া যায়! ধর্মের কল বাতাসে নড়ে – এই কথাটি পতনের শেষ দিন পর্যন্ত বামফ্রন্ট বুঝতে পারিনি এবং তৃণমূলও বুঝতে পারছে না।”

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top