News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭ মার্চ অসমের ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর
Image

৭ মার্চ অসমের ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মোদী যাবেন শিলং এবং কোহিমায়

গুয়াহাটি, ৪ মার্চ (হি.স.) : আগামী ৭ মার্চ গুয়াহাটিতে অসমের ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন তিনি মেঘালয়ের শিলঙে কনরাড কে সাংমা নেতৃত্বাধীন এনপিপি-বিজেপি এবং নাগাল্যান্ডের কোহিমায় নেইফিউ রিও নেতৃত্বাধীন এনডিপিপি-বিজেপি জোট সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আসবেন।

জানা গেছে, মেঘালয় এবং নাগাল্যান্ডে এনডিএ-ভুক্ত নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা) সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে অসম সহ উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নমূলক প্রকল্প এবং অন্যান্য বিষয়ে কথা বলতে ওইদিন অসমের পরিষদীয় মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে গুয়াহাটির কোথায় প্রস্তাবিত বৈঠক হবে, সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি সূত্রটি।

৭ মাৰ্চ প্রধানমন্ত্রী নাগাল্যান্ডে নেইফিউ রিও নেতৃত্বাধীন এনডিপিপি-বিজেপি জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও যাবেন। প্রধানমন্ত্রীর উত্তর-পূর্বাঞ্চলের সফরকে উন্নয়ন ও নিরাপত্তার দিক থেকে সরকারের অগ্রাধিকারের ক্ষেত্ৰে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

সোমালি জলদস্যুদের কবলে দুই বিদেশি জাহাজ, দুই জাহাজে ২২ ভারতীয় নাগরিক

নয়াদিল্লি/মোগাদিশু, ২১ আগস্ট(আইএএনএস) : সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে দুই বিদেশি পতাকাবাহী জাহাজ অপহৃত হওয়ার ঘটনায় ২২ জন…

ByBySandeep Biswas Aug 21, 2026

ইথানল উৎপাদনের জন্য চিনি সরানোই দাম বৃদ্ধির কারণ নয়, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দেশে সাম্প্রতিক চিনি দামের বৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার বিষয়টিকে সরাসরি…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান ইস্যুতে এফআইআরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের দাবিতে…

ByBySandeep Biswas Aug 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি, সংঘর্ষে উত্তেজনা

কলকাতা, ২১ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top