News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা : নির্বাচনোত্তর রাজনৈতিক সন্ত্রাসে আক্রান্তদের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা : নির্বাচনোত্তর রাজনৈতিক সন্ত্রাসে আক্রান্তদের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা,৩ মার্চ (হি.স.): বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর ত্রিপুরায় বামফ্রন্ট ও কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিদের হামলায় আক্রান্ত হয়েছেন শাসক দলের বিজেপির বহু কর্মী সমার্থক, এমনটাই অভিযোগ উঠেছে। তাঁরা বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। আজ শুক্রবার আক্রান্তদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন,ফলাফল ঘোষণা হওয়ার পর বিশালগড়, শান্তিরবাজার ও ছাওমনু সহ বিভিন্ন জায়গায় বিরোধীদের হাতে আক্রান্ত হয়েছে বহু বিজেপি কর্মী। বিরোধীরা তাদের পরাজয় মেনে নিতে পারছে না বলে এই ধরনে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে চলছে, ক্ষোভের সুরে বলেন তিনি।

তাঁর দাবি,২০১৮ সালের পূর্বে ২৫ বছর যে ভাবে সন্ত্রাসের পরিবেশ কায়েম করা হয়েছিল, একইভাবে শাসকদলের কর্মীদের উপর কায়দা করে হামলা হুজ্জুতি ও আক্রমণে বিরোধী দলের আশ্রিত দুষ্কৃতিরা লিপ্ত হয়েছেন। সাথে তিনি যোগ করেন,বিরোধী দল সিপিএমের সংস্কৃতিই হামলা হজ্জুতি ও চক্রান্ত করা।

তিনি কড়া ভাষায় হুশিয়ারি দিয়ে বললেন, এই সমস্ত সন্ত্রাসে সাথে জড়িতদের ছাড়া হবে না কাউকেই। তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্য পুলিশের মহানির্দশক ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জোর গলায় বলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে আইন শৃক্ষলায় ত্রিপুরায় নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। তাই তিনি রাজ্যের সাধারন জনগনের কাছে শান্তি ও সমৃদ্ধির পরিবেশ অক্ষুন্ন রাখতে আবেদন জানিয়েছেন।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top