News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাইসিনা সংলাপের দ্বিতীয় দিন : এস জয়শঙ্করের পৌরহিত্যে নানা বিষয়ে বার্তালাপ
Image

রাইসিনা সংলাপের দ্বিতীয় দিন : এস জয়শঙ্করের পৌরহিত্যে নানা বিষয়ে বার্তালাপ

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): রাইসিনা সংলাপের অষ্টম সংস্করণের দ্বিতীয় দিনে বার্তালাপে অংশগ্রহণ করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখেছে ভারত। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন, জাপানের বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং দিল্লিতে রাইসিনা সংলাপ ২০২৩-এ যোগ দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, ভারত এই অঞ্চলের একটি মহান শক্তি, ভারত ছাড়া ইন্দো প্যাসিফিকের কোনও পুনর্নির্মাণ নেই। আমরা দেখেছি ভারত একটি সভ্যতাগত শক্তি, যা বর্তমান সময়ের কিছু চ্যালেঞ্জের জন্য একটি ভিন্ন দৃষ্টিকোণ নিয়ে আসে।মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমাদের জন্য ভবিষ্যৎ হল ইন্দো-প্যাসিফিক…ইউক্রেনে যা ঘটছে তার উপর আমরা দৃষ্টি নিবদ্ধ করছি। ব্লিঙ্কেন বলেছেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত অবিচ্ছেদ্য কৌশলগত অংশীদার।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top