News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিথ্যা কথা বলার ও ভারতকে অপমান করার অভ্যাস রয়েছে রাহুল গান্ধীর : অনুরাগ ঠাকুর
Image

মিথ্যা কথা বলার ও ভারতকে অপমান করার অভ্যাস রয়েছে রাহুল গান্ধীর : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বললেন, রাহুল আবারও বিদেশের মাটিতে হৈচৈ শুরু করেছেন, পেগাসাস তাঁর মনে রয়েছে। অনুরাগ আরও বলেন, মিথ্যা কথা বলার ও ভারতকে অপমান করার অভ্যাস রয়েছে রাহুল গান্ধীর। প্রসঙ্গত, লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে বক্তব্য রাখার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুল। পেগাসাস নিয়েও মন্তব্য করেছেন রাহুল।

এরই প্রেক্ষিতে রাহুলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, রাহুল গান্ধী আবারও বিদেশের মাটিতে হৈচৈয়ের কাজ করছেন। পেগাসাস তাঁর মনে আছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সমগ্র বিশ্বে ভারতের প্রতি শ্রদ্ধা বেড়েছে এবং বড় বড় নেতারা তা বলছেন। রাহুল গান্ধীর শোনা উচিত ইতালির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে যা বলেছেন। অনুরাগ আরও বলেছেন, রাহুল গান্ধীর মিথ্যা কথা বলা এবং ভারতকে অপমান করার অভ্যাস রয়েছে। স্বাভাবিকভাবেই কংগ্রেসের এজেন্ডা নিয়ে প্রশ্ন উঠেছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top