News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকে ৩০০ একর জমিতে হবে আইফোনের কারখানা, কর্মসংস্থান হবে এক লাখ
Image

কর্ণাটকে ৩০০ একর জমিতে হবে আইফোনের কারখানা, কর্মসংস্থান হবে এক লাখ

বেঙ্গালুরু, ৩ মার্চ (হি.স.) : কর্ণাটকে ৩০০ একর জমিতে হবে আইফোনের কারখানা। আর তার ফলে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে। শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

আইফোনের নির্মাতা সংস্থা ফক্সকনকে বেঙ্গালুরুর কাছে জমি দেওয়া হয়েছে। ৩০০ একরের ম্যানুফ্যাকচারিং ইউনিটটি অ্যাপল ফোনের বৃহত্তম উত্পাদন ইউনিটগুলির মধ্যে একটি বলে জানা গিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কোম্পানি, যার ফ্ল্যাগশিপ ইউনিট হোন হাই প্রেসিজন ইন্ডাস্ট্রি কোম্পানির জন্যও পরিচিত, স্থানীয় বাজারে উৎপাদন বাড়াতে নতুন কারখানায় ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। টুইটারে এই খবরটি শেয়ার করেছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর প্রশংসা করেছেন। তিনি আরও বলেছেন, এই বিনিয়োগ ‘কর্নাটকের জন্য অনেক সুযোগ’ তৈরি করবে।
সংস্থার চেয়ারম্যান ইয়ং লিউ-র নেতৃত্বে ফক্সকন ম্যানেজমেন্টের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার বিমানবন্দরের কাছে ক্যাম্পাসটি ঘুরে দেখেছে। ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ বলেন, ‘বিশ্বের কোম্পানিগুলির কাছে বেঙ্গালুরু প্রথম পছন্দের গন্তব্য। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে নয়াদিল্লি যাবে প্রতিনিধি দলটি।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top