News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ ডা: মানিক সাহার
Image

ত্রিপুরা : মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ ডা: মানিক সাহার

আগরতলা, ৩ মার্চ (হি. স.) : নির্বাচনে জয়ী হলেও, প্রথা মেনে ফলাফল ঘোষণার পর আজ ত্রিপুরার রাজ্যপালের হাতে পদত্যাগ পত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত রাজ্যপাল তাঁকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনে অনুরোধ করেছেন। 

২ মার্চ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। বিজেপি জোট ৩৩টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। স্বাভাবিকভাবেই ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট পরবর্তী সরকার গঠন করতে চলেছে। কিন্তু, ফলাফল ঘোষণার পর পূর্ববর্তী সরকারের প্রধানের পদত্যাগের প্রথা রয়েছে। 

এদিন ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য-র কাছে মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ পত্র তুলে দিয়েছেন ডা: মানিক সাহা। রাজভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রথা অনুযায়ী আজ মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ করেছি। রাজ্যপাল তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অনুরোধ করেছেন। খুব শীঘ্রই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তাঁর মতে, আগামী ৮ মার্চ নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে। তবে, সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিজেপি সুত্রে খবর, আগামী ৯ মার্চ আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top