News Flash

  • Home
  • প্রধান খবর
  • নদিয়ায় স্টেশনের কাছেই ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ধাক্কা চার চাকার গাড়িতে
Image

নদিয়ায় স্টেশনের কাছেই ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ধাক্কা চার চাকার গাড়িতে

নদিয়া, ৩ মার্চ (হি. স.) : নদিয়ার চাকদহ এবং শিমুরালির মাঝে পালপাড়া স্টেশনের কাছেই ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের সামনে চলে আসে একটি চারচাকার গাড়ি। ট্রেনটিতে ধাক্কা লেগে একেবারে তুবড়ে যায় চার চাকার গাড়িটি। ভয়াবহ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। বরাত জোরে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রী। গুরুতর আহত হয়েছেন কয়েকজনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর লোকাল যাচ্ছিল মনসাপোঁতা দিয়ে। সাড়ে ১১টা নাগাদ শান্তিপুর থেকে ছাড়ে সেই ট্রেন। শিয়ালদহের দিকে যাওয়ার সময় পালপাড়া স্টেশনের আগেই ঘটনাটি ঘটে। সূত্রের খবর, গুরুতর আহত হয়েছেন কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িটিকে উদ্ধার করে রেল লাইনের বাইরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় কারও গাড়ি বলেই মনে করা হচ্ছে। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক বলেই জানা গিয়েছে। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রেল লাইনে উঠে পড়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top