News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচন : কার্যকর্তাদের জন্যই জয় সম্ভব হয়েছে, বললেন ডা: মানিক সাহা
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচন : কার্যকর্তাদের জন্যই জয় সম্ভব হয়েছে, বললেন ডা: মানিক সাহা

আগরতলা, ২ মার্চ (হি. স.) : কার্যকর্তাদের জন্যই জয় সম্ভব হয়েছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে জয়ী হওয়ার পর সকলকে ধন্যবাদ জানিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী ডা: মানিক সাহা। তিনি ১২৫৭ ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা-কে পরাজিত করেছেন। 

এদিন তিনি বলেন, আজকের জয়ে আমি অত্যন্ত খুশি। তার জন্য বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সমস্ত কার্যকর্তা, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অসম ও মণিপুরের মুখ্যমন্ত্রী এবং সমস্ত নেতৃত্ব প্রচারে সহযোগিতা করেছেন সকলকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, বিজেপি কার্যকর্তাদের জন্যই এই জয় সম্ভব হয়েছে। ত্রিপুরায় পুণরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য সমস্ত কৃতিত্ব তাঁদেরই, দ্ব্যর্থহীন ভাষায় বলেন তিনি। এদিন জয়ী হওয়ার পর নির্বাচনী আধিকারিক ডা: মানিক সাহার হাতে শংসাপত্র তুলে দিয়েছেন। 

Releated Posts

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top