News Flash

  • Home
  • বিদেশ
  • (আপডেট) পেশোয়ারের মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১০০
Image

(আপডেট) পেশোয়ারের মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১০০

পেশোয়ার, ৩১ জানুয়ারি (হি.স.): পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদের ভিতরে প্রার্থনার সময় আত্মঘাতী বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। জখম ও আহত হয়েছেন কমপক্ষে ২২১ জন। বিস্ফোরণের অভিঘাতে মসজিদের একাংশ ভেঙে পড়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে আরও ১৭টি দেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে। ওই ধ্বংসস্তূপের নীচে অনেকেই চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও কত জন ওই ধ্বংসস্তূপের নীচে রয়েছেন, প্রাথমিক ভাবে তা জানা যায়নি।

সোমবার দুপুর একটা নাগাদ পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে প্রার্থনার সময় ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় মসজিদে ভিড় করেছিলেন অসংখ্য নাগরিক। এই ঘটনায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। জখম ও আহত হয়েছেন ২২১ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন মসজিদের ইমাম শাহিবজাদা নূর উল আমিনও। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান।

ভয়াবহ এই সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মঙ্গলবার জাতীয় শোক পালিত হয়েছে। প্রদেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। বিভিন্ন সরকারি দফতরেও জাতীয় পতাকা অর্ধনমিত ছিল।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top