News Flash

  • Home
  • দেশ
  • কিশনগঞ্জে জমি বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু একজনের, আহত ৩
Image

কিশনগঞ্জে জমি বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু একজনের, আহত ৩

কিশনগঞ্জ, ৩০ জানুয়রি (হি. স.) : বিহারের কিশনগঞ্জের নেপাল সীমান্তের দিঘলব্যাংক থানা এলাকার নয়নাভিট্টা গ্রামে জমি বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু হল একজনের। মৃতের নাম বদরু লাল গণেশ। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে । সোমবার কিশনগঞ্জ সদর হাসপাতালে দেহ ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আহত মনোজ কুমার সিং, রাজকুমার গণেশ, দিলীপ কুমার গণেশ নামে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জমি বিবাদের জেরে সংঘর্ষের এক পক্ষের চারজন আহত হন। প্রথমে আহতদের দিঘলব্যাংক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। চারজনেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিশনগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। কিশনগঞ্জে আনার পথে মৃত্যু হয় বদরু লাল গণেশের। সোমবার কিশনগঞ্জ সদর হাসপাতালে দেহ ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় দিঘলব্যাংক থানার ওসি সুনীল কুমার জানান, অপর পক্ষের সবাই পলাতক। তাদের খোঁজ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top