নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস সোমবার সরকারি উদ্যোগে সার্কিট হাউস এর সংলগ্ণ গান্ধী মূর্তির পাদদেশে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়৷আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৩ তম মহাপ্রয়াণ দিবস৷ সরকারি উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসের মূল অনুষ্ঠান হয় সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে৷ এখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়৷ এ উপলক্ষে নানা সাংসৃকতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়৷ সার্কিট হাউসে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালনের পর গান্ধী ঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করা হয়৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সাধারণ প্রশাসনের সচিব টি কে চাকমা জানান জাতির জনক মহাত্মা গান্ধীর শান্তি সম্প্রীতি ঐক্যের যে বার্তা দিয়েছিলেন তাকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরকারি উদ্যোগে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ মহাত্মা গান্ধীর জীবন আদর্শ সম্পর্কেও বিস্তারিত আলোকপাত করা হয়৷

রাজ্যেও সরকারী উদ্যোগ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত
Tags:
Releated Posts
প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ
কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…
পবিত্র মহরম উপলক্ষে আগরতলায় শোকযাত্রা
আগরতলা, ২৬ জুন: আজ পবিত্র মহরম। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোক, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। বিশ্বজুড়ে যথাযোগ্য…
সোনাইমুড়িতে মোটরসাইকেল-সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; আশঙ্কাজনক এক
আগরতলা, ২৬ জুন: উনকোটি জেলার কুমারঘাট বিধানসভার সোনাইমুড়ি এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। মোটরসাইকেল ও…


















