News Flash

  • Home
  • খেলা
  • কর্নেল সি কে নাইডু ট্রফি : ব্যাটার্সদের ব্যর্থতায় ব্যাকফুটে ত্রিপুরা, এগিয়ে এম.পি
Image

কর্নেল সি কে নাইডু ট্রফি : ব্যাটার্সদের ব্যর্থতায় ব্যাকফুটে ত্রিপুরা, এগিয়ে এম.পি

মধ্যপ্রদেশ-‌ ২৪৯ & ১৫০/‌৬
ত্রিপুরা -‌ ১২০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। মরশুমে দ্বিতীয় পরাজয়ের পথে হাটছে ত্রিপুরা। শুধুমাত্র ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য। প্রথম দিনে বোলাররা অল্প রানে স্বাগতিক মধ্যপ্রদেশকে আটকে দিলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় দিনের শেষে খাদের কিনারায় ত্রিপুরা। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। মধ্যপ্রদেশের এম পি সি এ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলের ২৪৯ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে মাত্র ১২০ রান করতে সক্ষম হয়। ১২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করে। আপাতত ২৭৯ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক দল। ২ দিনে পতন হলো ২৬ উইকেটের। ফলে ওই উইকেটে শেষ দুই দিন ব্যাট করা যথেষ্ট কঠিন। এ অবস্থায় ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা দ্বিতীয় ইনিংসে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েই রয়েছে যথেষ্ট সন্দেহ। বিনা রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ত্রিপুরা এদিন ৪৩.‌৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২০ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের পক্ষে শ্রীদাম পাল ৬৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২, পল্লব দাস ২২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৭, বিক্রম কুমার দাস ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং সাহিল সুলতান ২৬ বল খেলে ১২ (‌অপ:‌) রান করেন। মধ্যপ্রদেশের পক্ষে সাগর সোলাঙ্কি (‌৪/‌১১), ঋষভ চৌহান (‌৩/‌২৯) এবং রাহুল বাথাম (‌২/‌১১) সফল বোলার। ১২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ ৪৬ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৪৯ রান করে। ‌‌‌‌দলের পক্ষে বিক্রান্ত সিং বাহাদুরি ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, শুভম কাশোয়ার ৪৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩১, মহ:‌ আরহাম আকিল ৭৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং সাগর সোলাঙ্কি ৭০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২০ (‌অপ:‌) রান করেন। ত্রিপুরার পক্ষে দলনায়ক বিক্রম দেবনাথ (‌২/‌৬) এবং শারুক হুসেন (‌২/‌২১) সফল বোলার।‌‌‌ ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top