News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রার্থী নিয়ে মথার বিক্ষুব্ধ গোষ্ঠী দেখা করলেন প্রদ্যোতের সাথে
Image

প্রার্থী নিয়ে মথার বিক্ষুব্ধ গোষ্ঠী দেখা করলেন প্রদ্যোতের সাথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷বিধানসভা নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে তিপরা মথা দলেও অসন্তোষের সৃষ্টি হয়েছে৷ ক্ষুব্ধ দলীয় নেতা কর্মী সমর্থকরা রাজন্দরে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে সাক্ষাৎ করে আরো কয়েকটি কেন্দ্রে প্রার্থী মনোনয়ন ও প্রার্থী অদল বদলের দাবি জানিয়েছেন৷ বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি সাথে জোট গঠন কিংবা আসন সমঝোতা নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়ায় শেষ পর্যন্ত মথা এককভাবে বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে৷  সিদ্ধান্ত মোতাবেক ইতিমধ্যেই দলের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মী৷ ইতিমধ্যেই প্রার্থী মনোনয়ন নিয়ে দলের নেতা কর্মী সমর্থকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে৷ এসব বিষয় নিয়ে কথা বলতে দলের নেতাকর্মী সমর্থকরা রাজপ্রাসাদে প্রদ্যোত কিশোর দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন৷ রবিবার রীতিমতো  বিক্ষোভ পরিলক্ষিত হয়৷  তবে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে আসা প্রত্যেকে আশা ব্যক্ত করেছেন মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মা বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন৷ দলীয় একটি সূত্রে জানা গেছে ছামনু ও পেঁচারথল বিধানসভা কেন্দ্রে প্রার্থী মনোনয়ন নিয়ে মতভেদ দেখা দিয়েছে৷ এসব বিষয় নিয়ে কথা বলতে দলীয় নেতা তথা মনোনীত প্রার্থী হলিউড চাকমার নেতৃত্বে সাধন চাকমা, রাজীব চাকমা, প্রতাপ চাকমা এবং জিতেন চাকমা তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মা এর সাথে দেখা করেছেন৷ কারণ চামকা সম্প্রদায়ের জন্য মাত্র একটি আসন দেয়া হয়েছে৷ দেয়ার কথা ছিল দুটি৷

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top