News Flash

  • Home
  • খেলা
  • স্নেহাশিষ, সন্দীপনের হাত ধরে প্রগতিকে হারিয়ে গ্রুপ সেরার লক্ষ্যে চাম্পামুড়া
Image

স্নেহাশিষ, সন্দীপনের হাত ধরে প্রগতিকে হারিয়ে গ্রুপ সেরার লক্ষ্যে চাম্পামুড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। ধাক্কা খেলো প্রগতি প্লে সন্টার। হারলো চাম্পামুড়ার বিরুদ্ধে। ৬৬ রানে। সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। নিপকো মাঠে অনুষ্ঠিত ম্যাচে চাম্পামুড়ার গড়া ১৯৫ রানের জবাবে প্রগতি ১২৯ রান করতে সক্ষম হয়। স্নেহাশিষ পালের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পায় চাম্পামুড়া। রবিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে চাম্পামুড়া ১৯৫ রান করে। দলের হয়ে স্নেহাশিষ পাল ৮০ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬২, অতনু রায় ৪৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৪০, আধি দেবনাথ  ৫৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, অর্কজিৎ সাহা ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং প্রীয়াংশু পাল ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। প্রগতির পক্ষে অর্পন ভট্টাচার্য (‌৩/‌২২),তন্ময় সরকার (‌৩/‌২৮) এবং সুরজ সোম (‌২/‌৩৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্রজ্ঞান ভৌমিকের দুরন্ত ব্যাটিং সত্বেও দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২৯ রানে গুটিয়ে যায় প্রগতি। প্রজ্ঞান ৮৯ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৬১, অর্পন ভট্টাচার্য ৪৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং অংশুমান নন্দী ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। চাম্পামুড়ার পক্ষে সন্দীপন দাস (‌৫/‌১৭) এবং স্নেহাশিষ পাল (‌৩/‌১৮) সফল বোলার।‌‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top