News Flash

Image

আমগুড়িতে সড়ক দুৰ্ঘটনা, হত মোটর বাইকার

আমগুড়ি (অসম), ২৯ জানুয়ারি (হি.স.) : শিবসাগর জেলার অন্তর্গত আমগুড়িতে এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মোটর বাইক আরোহীর। নিহত মোটর বাইকের আরোহীকে গৌরীসাগর থানাধীন ১ নম্বর চিন্তামণিগড়ের বাসিন্দা ব্যবসায়ী জনৈক মহব্বত আলি (৬৯) বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনাটি গতকাল রবিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ আমগুড়ির বৃন্দাবন চারিআলির কাছে ৬১ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। পুলিশ সূত্রের খবর, পেশায় মাছ-ব্যবসায়ী গোটা দিন ব্যবসার কাজ শেষ করে আমগুড়ি থেকে জাঁজিগামী এএস ০৪ জেড ৭৪২৯ নম্বরের বাজাজ সিটি ১১০ মডেলের মোটর বাইকে চড়ে নিজের বাড়ি যাচ্ছিলেন মহব্বত আলি। কিন্তু রাস্তার দণ্ডায়মান এএস ০৪ বিসি ৫১৮১ নম্বরের একটি ডাম্পারে মহব্বতের বাইক গিয়ে সজোরে ধাক্কা মারে। ফলে প্রচণ্ড ধাক্কায় প্রচুর রক্ত ঝরিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করনে মোটর বাইকের আরোহী ব্যবসায়ী মহব্বত আলি।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top