News Flash

  • Home
  • খেলা
  • এডিট থেকে প্লেটে : ‌অবনমনের ম্যাচে খেলবে কমলপুর – বিলোনিয়া
Image

এডিট থেকে প্লেটে : ‌অবনমনের ম্যাচে খেলবে কমলপুর – বিলোনিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। অবনমন ম্যাচে খেলবে কমলপুর মহকুমা। প্রতিপক্ষ বিলোনিয়া মহকুমা। ২ ফেব্রুয়ারি হবে ম্যাচটি। রবিবার শান্তিরবাজার মহকুমার কাছে পরাজিত হয়ে ‘‌এ’ গ্রুপের শেষের দল হিসাবে অবনমন ম্যাচ খেলবে কমলপুর। রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। মহকুমার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে এদিন শান্তিরবাজার মহকুমা দাপটের সঙ্গে খেলে পরাজিত করে কমলপুর মহকুমাকে। শান্তিরবাজার জয় পায় ৯ উইকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শান্তিরবাজারের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২২ গজে মাথা তুলে দাঁড়াতে পারেননি কমলপুরের ক্রিকেটাররা। ২৪.‌১ ওভার ব্যাট করে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় দল। কমলপুরের পক্ষে প্রণয় কুমার সিনহা ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং রাজেশ বরুয়া ১৩ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় সর্বোচ্চ ১৬ রান। শান্তিরবাজারের পক্ষে ইভান চন্দ্র রিয়াং (‌৩/‌১৯), প্রদীপ দেববর্মা (‌২/‌৯) এবং রাহুল মুড়াসিং (‌২/‌২০) সফল বোলার। জবাবে খেলতে নেমে অনায়াসেই ১৪.‌৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার সান্টু মজুমদার ৪১ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রানে এবং রাজদ্বীপ দত্ত ২৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ রানে অপরাজিত থাকেন। এছাড়া রাহুল মুড়াসিং ১৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন।‌‌‌‌‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top