News Flash

  • Home
  • খেলা
  • অয়নের শতক : তরুণ সংঘকে হারিয়ে সুপার ফোরের লক্ষ্যে ক্রিকেট অনুরাগী
Image

অয়নের শতক : তরুণ সংঘকে হারিয়ে সুপার ফোরের লক্ষ্যে ক্রিকেট অনুরাগী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। দলনায়ক অয়ন রায়ের শতরান। আর তাতেই জয় পেলো ক্রিকেট অনুরাগী। ৫০ রানে পরাজিত করলো তরুণ সঙ্ঘকে। সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ক্রিকেট অনুরাগী ১৮২ রান করে। দলের পক্ষে ওপেনার অয়ন রায় দুরন্ত শতরান করে। অয়ন ১৬৪ বল খেলে ১৬ টি বাউন্ডারির ১১৫ রান করে। দল ৩১ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে যথার্থ সিনহা ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। তরুণ সঙ্ঘের পক্ষে অটল মজুমদার (‌৫/‌২১) সফল বোলার। জবাবে খেলতে নেমে তরুণ সঙ্ঘ ১৩২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বেদাব্রত ভট্টাচার্য ৬৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩০, সুরজ কুমার দেব ২২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং অটল মজুমদার ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে। ক্রিকেট অনুরাগীর পক্ষে শাহিম জামান চৌধুরি (‌৩/‌২৫) এবং আকাশ দাস (‌২/‌৯) সফল বোলার। ‌‌‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top