News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্বজুড়ে নিম্নমুখী করোনা গ্রাফ, একদিনে সংক্রমিত এক লক্ষ ৮১ হাজার ৮৭১ জন
Image

বিশ্বজুড়ে নিম্নমুখী করোনা গ্রাফ, একদিনে সংক্রমিত এক লক্ষ ৮১ হাজার ৮৭১ জন

ওয়াশিংটন, ২৮ জানুয়ারি (হি. স.) : বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৮১ হাজার ৮৭১ জন। আর প্রাণ হারিয়েছেন এক হাজার ৬৩ জন। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ২ হাজার ৮২২ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১১ লক্ষ ৬২ হাজার ৮০৮-এ। তার মধ্যে সঙ্কটজনক ৪২ হাজার ৪৫৪ জন।

শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওযেবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে যথারীতি শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে একদিনে নতুন করে আরও ৫২ হাজার ৯১১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ৩ কোটি ২৩ লক্ষ ৬৪ হাজার ৮৫০ জন। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৩৪৩ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হযে প্রাণ হারালেন ৬৭ হাজার ৫০ জন। দৈনিক মৃত্যুর নিরিখে জাপানের পরেই রয়েছে জার্মানি। ইউরোপের দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২৭ জন। আর ১১ হাজার ৩১৭ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪১৩ জন। মৃত্যু হয়েছে ১০৪ জনের। দক্ষিণ কোরিয়ায় আরও ৩১ হাজার ৭১১ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৩৬ জন। পূর্ব এশিয়ার আর এক দ্বীপপুঞ্জ তাইওয়ানে ২৪ হাজার ৩৫০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top