News Flash

Image

কলকাতায় সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক

কলকাতা, ২৮ জানুয়ারি (হি. স.) : কলকাতায় শুরু হল সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক। তিনদিন ধরে চলবে বৈঠক। সিপিএম পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যই তিনদিনের এই বৈঠকের জন্য কলকাতায় এসেছেন।

শনিবার সকালে সিপিএম কলকাতা জেলা কমিটির দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে বৈঠক শুরু হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয় এই বৈঠক। চলবে আগামী সোমবার পর্যন্ত। কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারাত, মহম্মদ সেলিম, সূর্য মিশ্র, বৃন্দা কারাত, এমএ বেবি, নীলোৎপল বসু সহ অন্যান্যরা। বৈঠকে সভাপতিত্ব করছেন পার্টির পলিটব্যুরোর সদস্য এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

কেরলের মুখ্যমন্ত্রী তথা পার্টির পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন আসন্ন বাজেট অধিবেশনের কাজে ব্যস্ত থাকার কারণে এবারের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি। কেন্দ্রীয় কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য বিমান বসু, হান্নান মোল্লা ও এস রামচন্দ্রন পিল্লাইও উপস্থিত রয়েছেন বৈঠকে।

কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে আগামী ৩০জানুয়ারি কলকাতায় ধর্মতলায় সিপিএম-এর কলকাতা জেলা কমিটির ডাকে একটি জনসভাও আয়োজিত হবে। সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করে বামপন্থী বিকল্পকে শক্তিশালী করার আহ্বান জানানো হবে সমাবেশ থেকে।

পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম ভাষণ দেবেন ওই সমাবেশে। সভাপতিত্ব করবেন পার্টির কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top