News Flash

Image

কাছাড়ের কালাইনে সড়ক দুর্ঘটনা, হত শিক্ষিকা

শিলচর (অসম), ২৮ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত শিলচর-কালাইন সংযোগী জাতীয় সড়কের তোপখানা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা য় জনৈক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকাকে শিলচরের তারাপুর রায়গরের বাসিন্দা শর্মিষ্ঠা ভট্টাচার্য বলে শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনটি সংঘটিত হয়েছে আজ শনিবার দুপুরের দিকে।

জানা গেছে, মোটর সাইকেলে চড়ে রানিঘাটের দিকে থেকে শিলচর আসার সময় বিপরীত দিক থেকে আগত একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে মোটর সাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন শর্মিষ্ঠা ভট্টাচার্য।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনায় মোটর সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যাওয়ার পর পিছন থেকে একটি তেলের ট্যাংকার তাঁর ওপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন শর্মিষ্ঠা।

অন্যদিকে ঘটনায় মোটর সাইকেলের চালক সহ মারুতি ভ্যানের চার যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোটর সাইকেল চালক তারাপুরের মণিপুরিবস্তির উৎপল দাস, মারুতি ভ্যানের চালক বিহারা পঞ্চম খণ্ডের হিলাল উদ্দিন এবং জনৈক যাত্রী আসাব উদ্দিনের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top