News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বাস্তুতন্ত্রের ওপর আঘাত শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলি : মনোজ সিনহা
Image

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বাস্তুতন্ত্রের ওপর আঘাত শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলি : মনোজ সিনহা

শ্রীনগর, ২৬ জানুয়ারি (হি.স.): কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে চিরস্থায়ী শান্তি নিশ্চিত করতে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের বাস্তুতন্ত্রের ওপর চূড়ান্ত আক্রমণ শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলি। বললেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। বৃহস্পতিবার জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলি জম্মু ও কাশ্মীরে চিরস্থায়ী শান্তি নিশ্চিত করতে সন্ত্রাস, এর বাস্তুতন্ত্র এবং এর সমর্থকদের উপর শেষ আক্রমণে ব্যস্ত।

উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, প্রশাসন এবং কেন্দ্র জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সংস্থাগুলির কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, প্রশাসন কাশ্মীরি পন্ডিতদের কাছ থেকে ৮৪০০টি আবেদন পেয়েছিল, যাদের জমি ও সম্পত্তি ১৯৯০ সালে জোরপূর্বক দখল করা হয়েছিল। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং শত্রুদের মন্দ পরিকল্পনা নস্যাৎ করা হচ্ছে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top