News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৫৪ টি রেল প্রকল্পের জন্য জমি দিচ্ছে না রাজ্য, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
Image

৫৪ টি রেল প্রকল্পের জন্য জমি দিচ্ছে না রাজ্য, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

কলকাতা, ২৫ জানুয়ারি (হি. স.) : জমি জটে থমকে রয়েছে রাজ্যের মোট ৫৪ টি রেল প্রকল্প। রাজ্য প্রকল্পগুলির জন্য জমি দিচ্ছে না। জমি দেওয়া হলে এই বাজেটেই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করবে রেল। কেন্দ্রীয় বাজেটের আগে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে পেশ করা হবে রেল বাজেটও। সেই বাজেটের আগে রাজ্যে প্রস্তাবিত ৫৪ টি রেল প্রকল্প নিয়ে ফের চাপান-উতোর।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এ রাজ্যে ৫৪ টি প্রকল্পে মোট ব্যয় বরাদ্দ করা হয়েছে ৪৩ হাজার ৩৩ কোটি টাকা। এই প্রকল্পগুলির মধ্যে ছাতনা, মুকুটমনিপুর, চাপাডাঙা তারকেশ্বর, আমতা, জঙ্গিপাড়া, ফুরফুরা শরিফের মতো ১৬ টি নতুন রেলপথ নির্মাণের প্রকল্প রয়েছে। এছাড়া ৪ টি লাইন ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তর করার প্রকল্প রয়েছে। সিঙ্গল থেকে ডবল লাইনে রূপান্তরের প্রকল্প রয়েছে ৩৪ টি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের অভিযোগ, প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই মূল অন্তরায় জমি।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top