ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। দুরন্ত জয়। খোয়াই মহকুমার। পাশাপাশি সেমিফাইনালে যাওয়ার পথে আশা জিইয়ে রাখলো পিযুষ দেবের দল। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। বুধবার শহীদ কাজল ময়দানে খোয়াই মহকুমা ১১৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে লংতরাইভ্যালি মহকুমাকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে খোয়াই মহকুমা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪১ রান করে। দলের পক্ষে রিপ্লু চন্দ পাল ৪৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮১ (অপ:), পার্থ সবর ৫০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৮, সুমন দেববর্মা ৫৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২, সুজিৎ চন্দ্র দেব ৩৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং অভিরাজ বিশ্বাস ৭৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। লংতরাইভ্যালির পক্ষে অমৃত দাস (২/৩৫), কৃতি সুন্দর চাকমা (২/৩৫) এবং অর্জু দেববর্মা (২/৪৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে লংতাইভ্যালি ১২৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অমৃত দাস ৬০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫, হেমেন্দ্র রুপিনী ৪৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। খোয়াই এর পক্ষে সুজিৎ চন্দ্কর দেব (৫/৪৩) এবং রোশন দাস (৪/১৯) সফল বোলার।

রাজ্য সিনিয়র ক্রিকেট : এলটিভি-কে হারিয়ে ঘুরে দাঁড়ালো খোয়াই
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















