News Flash

  • Home
  • দেশ
  • লখিমপুর হিংসা মামলা : আশিসকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, রয়েছে বেশ কিছু শর্তও
Image

লখিমপুর হিংসা মামলা : আশিসকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, রয়েছে বেশ কিছু শর্তও

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি হিংসা মামলার প্রধান অভিযুক্ত আশিস মিশ্রকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট। বুধবার আশিস মিশ্রকে শর্তসাপেক্ষে ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী জামিন দেওয়ার পর শীর্ষ আদালত জানিয়েছে, আশিস মিশ্রকে নিজের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে। সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে জানিয়েছে, আশিস মিশ্র অথবা তাঁর পরিবারের কেউ সাক্ষীদের প্রভাবিত করলে কিংবা বিচারে বিলম্ব করার চেষ্টা করা হলে তাঁর জামিন বাতিল হতে পারে।

২০২১ সালে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের হত্যায় অভিযুক্ত হলেন আশিস মিশ্র। তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রর ছেলে। জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আশিস। বুধবার তাঁকে শর্তসাপেক্ষে ৮ সপ্তাহের জন্য জামিন প্রদান করেছে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জে কে মাহেশ্বরীর বেঞ্চ। এদিন সর্বোচ্চ আদালত জানিয়েছে, দিল্লি এনসিটি এবং উত্তর প্রদেশে থাকতে পারবেন না তিনি এবং জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে তাঁকে উত্তরপ্রদেশ ছাড়তে হবে। পাসপোর্ট জমা রাখতে হবে এবং কোথায় থাকছেন তা আদালতকে জানাতে হবে।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top