News Flash

  • Home
  • দেশ
  • ভারত ও মিশর দু’টি প্রাচীনতম সভ্যতা, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস রয়েছে : প্রধানমন্ত্রী
Image

ভারত ও মিশর দু’টি প্রাচীনতম সভ্যতা, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস রয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.) : ভারত ও মিশর দু’টি প্রাচীনতম সভ্যতা, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস রয়েছে। বুধবার দিল্লির হায়দরাবাদ হাউসে মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এল-সিসি-র যৌথ বিবৃতিতে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী বলেছেন, গত কয়েক বছরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হয়েছে। এ বছর আসন্ন জি-২০ বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে মিশরকে। এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হলেন মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এল-সিসি। তাঁর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এল-সিসি এবং তাঁর প্রতিনিধিকে ভারতে স্বাগত জানাই। আগামীকাল প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আমি খুশি যে মিশরীয় সামরিক দলও কুচকাওয়াজে অংশগ্রহণ করবে।”প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেছেন, আমাদের মধ্যে যৌথ অনুশীলন প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধি হয়েছে। আমরা সাইবারস্পেসের অপব্যবহারের বিষয়েও সহযোগিতা করব, যা চরমপন্থা ও উগ্রবাদ ছড়াতে সাহায্য করে। কোভিড এবং ইউক্রেন সংকটের কারণে ব্যাহত হওয়া সাপ্লাই চেইন নিয়েও আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রীর কথায়, ভারত ও মিশর সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন। উভয় দেশ একমত যে আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে। কোভিড প্রাদুর্ভাবের সময়, আমরা উভয় দেশের প্রয়োজনীয়তা মেটাতে একসঙ্গে কাজ করেছি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, আমরা মিশরের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভারত-মিশর কৌশলগত অংশীদারিত্বের অধীনে আমরা রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি এবং বিজ্ঞানের ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার জন্য একটি দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি করব।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top