News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে ধাক্কা মারল যাত্রীবাহি বাস, আহত তিন যুবক
Image

ঝাড়গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে ধাক্কা মারল যাত্রীবাহি বাস, আহত তিন যুবক

ঝাড়গ্রাম, ২৪ জানুয়ারি ( হি. স.) : নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে ধাক্কা মারল যাত্রীবাহি বাস। এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন তিন যুবক। আহত ব্যক্তিদের স্থানীয় মানুষজনেরা উদ্ধার করে প্রথমে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে পাঠানো হলে সেখানে এক ব্যক্তিকে প্রথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি তিন ব্যক্তিকে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরে এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন। পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার মুকুন্দপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ গ্রামের সাত আট জন যুবক স্নান করতে যাওয়ার জন্য মুকুন্দপুর পিচ রাস্তা ধরে যাচ্ছিলেন। সেই সময় কেশিয়াড়ি থেকে গোপীবল্লভপুর রুটে যাওয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবকদের সারাসরি ধাক্কা মারে। স্থানীয়দের অভিযোগ বাসটি চালক নয় খালাসি চালাচ্ছিল।যার ফলে এই ঘটনা। বাসের ধাক্কায় গুরুতর জখম হয় মুকুন্দপুর গ্রামের গনেশ পাতর,অর্পন পাতর,শচীন্দ্র পাতর,গুরুপদ পাতর। স্থানীয় গ্রামবাসীরা দ্রুততার সাথে জখমদের উদ্ধার করে স্থানীয় ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।সেখানে গুরুপদ পাতরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি তিন জনকে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর গ্রামবাসীরা ওই বাসটিকে তাড়া করলে খালাসি বাসটি রেখে চম্পট দেয়। এদিকে এই ঘটনার পরেই স্থানীয় মানুষ জন পথ অবরোধে সামিল হন মুকুন্দপুর পিচ রাস্তার উপর। তারা দাবি করেন বাসের মালিককে আহতদের যাবতীয় চিকিৎসা খরচ দিতে হবে। এদিকে এই অবরোধের জেরে সমস্যায় পড়েন পথচলতি সাধারণ মানুষজনেরা। পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top