News Flash

Image

লরির ধাক্কায় মৃত্যু চিকিৎসকের

মেদিনীপুর, ২৩ জানুয়ারি (হি. স.): সোমবার সপ্তাহের শুরুর দিনেই দুর্ঘটনা । লরির ধাক্কা প্রাইভেট কারকে । লরিকে আটকাতে গিয়ে মৃত্যু চিকিৎসকের ।

সোমবার ভোরের দিকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়কে উকুনমারির কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক চিকিৎসকের । খড়গপুর থেকে প্রাইভেট গাড়িতে করে দীঘা যাচ্ছিলেন ওই চিকিৎসক দম্পতি-সহ আরও পাঁচ জন । যাওয়ার সময়ই পথে একটি লরি জাতীয় সড়কে ওই প্রাইভেট কারটিকে ওভারটেক করতে গেলেই প্রাইভেট কারের সামনের অংশে ধাক্কা লাগে । দুর্ঘটনার পর প্রাইভেট কারের যাত্রীরা নেমে গেলেও ওই লরি চালককে আটকে, বচসায় জড়িয়ে পড়ে । এরপর লরি চালক, লরি নিয়ে এগিয়ে যেতে চাইলে চিকিৎসক ৪৫ বছর বয়সি গৌতম মুখোপাধ্যায়, লরির সামনে দাঁড়িয়ে তাকে আটকাতে যায় গেলে তার ওপর দিয়ে লরি চালিয়ে চলে যায় । ঘটনাস্থলেই লরির তলায় চাপা পড়ে মৃত্যু হয় ওই চিকিৎসকের ।
এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন । আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মকরামপুর হাসপাতালে । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top