News Flash

  • Home
  • দিনের খবর
  • সাত পাকে বাঁধা পড়লেন কেএল রাহুল-আথিয়া শেট্টি, ছবি প্রকাশ্যে
Image

সাত পাকে বাঁধা পড়লেন কেএল রাহুল-আথিয়া শেট্টি, ছবি প্রকাশ্যে

মুম্বই, ২৩ জানুয়ারি (হি.স.) : সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেট টিমের তারকা ব্যাটসম্যান কেএল রাহুল এবং বলিউড অভিনেতা সুনীল শেট্টি কন্যা তথা অভিনেত্রী আথিয়া শেট্টি । ঘরোয়া এই বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকল জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। সোমবার সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি ‘জাহান’-এ বসেছিল বিয়ের আসর। সন্ধ্যা নামতেই বিয়ের প্রথম ছবি শেয়ার করলেন রাহুল-আথিয়া।

বেশ কয়েক বছর ধরেই প্রণয় ডোরে আবদ্ধ রাহুল-আথিয়া। এদিন পূর্ণতা পেল তাঁদের চার বছর দীর্ঘ সম্পর্ক। তিথি মেনে এদিন বিকাল ৪.১৫-তে সাত পাক ঘুরেছেন তারকা জুটি, বিয়ের আনুষ্ঠানিকতা মেটবার খবর আগেই জানিয়েছিলেন সুনীল শেট্টি। সন্ধ্যা নামতেই বিয়ের প্রথম ছবি শেয়ার করলেন রাহুল-আথিয়া। বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সাজলেন আথিয়া, সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলল সাদা রঙা শেরওয়ানিতে। বিয়ের ছবি শেয়ার করে আথিয়া লেখেন, ‘তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি’। এরপর সুনীল কন্যার সংযোজন- ‘আজ আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা বিয়ের বাঁধনে বাঁধা পড়লাম সেই বাড়িতে যে বাড়িটা আমাদের খুব আনন্দ আর শান্তি দিয়েছে। হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরপুর। আমরা সকলের আর্শীবাদ চাইছি এই নতুন যাত্রাপথে’।

নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। কৃতী শ্যানন, কার্তিক আরিয়ান, পরিণীতি চোপড়া থেকে বিরাট কোহলি ‘অভিনন্দন’ জানান জুটিকে। বিয়ের অনুষ্ঠানে হাতে গোনা সেলিব্রিটির উপস্থিতি চোখে পড়ল। হাজির ছিলেন ক্রিকেটার ইশান শর্মা, বরুণ অ্যারনরা। পৌঁছেছিলেন কৃষ্ণা শ্রফ, ডায়না পেন্টি, অনুষ্কা রঞ্জন ও তাঁর স্বামী আদিত্য শিল।

নবদম্পতি মিডিয়ার ক্যামেরার সামনে পোজ দেবেন জানিয়েছেন সুনীল। বিয়ে মেটবার পর সহযোগিতার জন্য পাপারাৎজিদের ধন্যবাদ জানিয়ে মিষ্টি বিতরণ করতে দেখা যায় সুনীলকে। তাঁর সঙ্গে ছিলেন আথিয়ার ভাই আহান শেট্টি। সুনীল জানান, ‘শ্বশুরের ভূমিকাটা আমার কাছে নতুন হবে না। কারণ জামাই নয়, আরও একটা ছেলে পেয়েছি আমি।’

খবর, মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করেছেন রাহুল-আথিয়া। বলিউড থেকে শেট্টি পরিবারের ঘনিষ্ঠরা আমন্ত্রিত এই অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠান জুড়ে ছিল ‘নো-ফোন পলিসি’। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল শেট্টি জানান, আইপিএল মিটলে আথিয়া-রাহুলের বিয়ের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হবে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top