News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্বজুড়ে কমছে করোনার দাপট, গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত ১ লক্ষ ৩০ হাজার ৩৪০ জন
Image

বিশ্বজুড়ে কমছে করোনার দাপট, গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত ১ লক্ষ ৩০ হাজার ৩৪০ জন

ওয়াশিংটন, ২৩ জানুয়ারি (হি. স.) : বিশ্বজুড়ে অনেকটাই নিয়ন্ত্রণে করোনার দাপট। গত ২৪ ঘন্টায় কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৩০ হাজার ৩৪০ জন। আগের দিনের চেয়ে প্রায় ৩৮ হাজার কম আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৬৭১ জন। এ নিয়ে মহামারি শুরুর পরে বিশ্বে করোনায় আক্রান্ত হলেন ৬৭ কোটি ৩৩ লক্ষ ১৮ হাজার ৬৬৯ জন। আর প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ লক্ষ ৪৬ হাজার ৪১৫ জনে। মারণ ভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৬৪ কোটি ৪৯ লক্ষ ৭৫ হাজার ৬১৪ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়ে ২ কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৬৪০ জনে।

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৪৫০ জন। মারা গিয়েছেন ৩২৬ জন। এখনও পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ৩ কোটি ২০ লাখ ৪৫ হাজার ৩২৮ জন। আর মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৩৬৯ জনের। জাপানের পরে দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তাইওয়ান। সেখানে নতুন করে ১৯ হাজার ১৮৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৭ জনের। দক্ষিণ কোরিয়ায় আরও ১৬ হাজার ৬২৪ জন সংক্রমিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৪ জন। দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে চিলি। দেশটিতে একদিনে করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৬৭ জন। রাশিয়া ও মেক্সিকোতে গত ২৪ ঘন্টায় ৪১ জন করে প্রাণ হারিয়েছেন। হংকংয়ে ৩৭, পেরুতে ২৪, ফিলিপাইনসে ১৪ ও ব্রাজিলে ৭ জন মারা গিয়েছেন।

Releated Posts

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top