News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদী মন্ত্র এখন সমগ্র বিশ্বে অনুরণিত : যোগী আদিত্যনাথ
Image

মোদী মন্ত্র এখন সমগ্র বিশ্বে অনুরণিত : যোগী আদিত্যনাথ

লখনউ, ২২ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার বলেছেন ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ এই কথা এখন আর ভারতে সীমাবদ্ধ নয় বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।তার প্রমাণ হল ভারতের জি-২০ গ্রুপের সভাপতিত্ব।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “বিশ্বের যেখানেই সঙ্কট থাকুক না কেন, সবাই আশা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে থাকে৷ ২০১৯ সালে যে স্লোগানটি উত্থাপিত হয়েছিল – ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ – শুধুমাত্র ভারতের নয়৷ স্লোগান বর্তমানে একটি বৈশ্বিক মন্ত্রে পরিণত হয়েছে।
যোগী বলেছেন, প্রধানমন্ত্রী মোদী প্রত্যেক ভারতীয়কে জি-২০-র সঙ্গে যুক্ত করেছেন। যে-২০ সম্পর্কিত ১১টি সম্মেলন রয়েছে যা আগ্রা, লখনউ, বারাণসী এবং গৌতমবুদ্ধ নগরে অনুষ্ঠিত হবে। রবিবার ইন্দিরা গান্ধী প্রতিষ্টানে বিজেপির রাজ্য কার্যনির্বাহী সভার দিনব্যাপী উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে যোগী বলেন, উত্তর প্রদেশ নতুন বিনিয়োগের গন্তব্য হিসাবে আবির্ভূত হচ্ছে এবং প্রতিটি বিজেপি কর্মীকে এগিয়ে আসতে হবে৷ আমরা সবাই বিজয়ের চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছি৷ অনেক সম্ভাবনা আমাদের কাছে আসবে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top