হাওড়া, ২২ জানুয়ারি (হি.স.): চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার ১ নং ব্লকের হাটগাছা ২ নং গ্রাম পঞ্চায়েতের গদাইপুর পশ্চিম পাড়ায়। মৃত দুষ্কৃতীর পরিচয় জানা যায়নি। সেই ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে গদাইপুর পশ্চিম পাড়ার বাসিন্দা শেখ মোরসেলিমের বাড়িতে চুরির জন্য হানা দেয় তিন দুষ্কৃতী। বাড়ির লোকেরা চিৎকার করলে দুই দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এক দুষ্কৃতী ধরা পড়ে যায়। তাকে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুষ্কৃতীর। পরে খবর পেয়ে রবিবার সকালে উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উলুবেড়িয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু দুষ্কৃতীর, প্রহারে অভিযুক্ত আটক ৩
Tags:
Releated Posts
মধ্যপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, বিজেপি-ইসি যোগসাজশের অভিযোগ কংগ্রেসের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজন-এর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে বিজেপি…
দুই বছরে চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন ও জনকল্যাণে জোর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী…
বিধায়কদের স্বাক্ষর গরমিল মামলায় ফের সিআইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ১৪ জুন হাজিরার নির্দেশ
কলকাতা, ১২ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের একাধিক…
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…


















