News Flash

  • Home
  • দেশ
  • ১৫ বছরেও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি, এবার বীরভূমের ফুল্লাইপুরে বিক্ষোভের মুখে শতাব্দী
Image

১৫ বছরেও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি, এবার বীরভূমের ফুল্লাইপুরে বিক্ষোভের মুখে শতাব্দী

মহম্মদবাজার, ২২ জানুয়ারি (হি.স.): দিদির দূত কর্মসূচিতে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে বীরভূমের সাংসদ শতাব্দী রায়। রবিবার জেলার মহম্মদবাজারের ফুল্লাইপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তিন বারের সাংসদ। পানীয় জলের দাবিতে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। সাংসদের যদিও দাবি সব বিজেপির চক্রান্ত।

রবিবার সকালে ফের দিদির দূত কর্মসূচিতে বেরোন শতাব্দী। বিশাল কনভয় নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে থাকেন তিনি। কনভয় ফুল্লাইপুরে পৌঁছতেই ঘিরে ধরেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ১৫ বছরেও গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। গ্রামে পানীয় জলের কোনও টিউব ওয়েল নেই। পঞ্চায়েত সদস্যকে জানালে তিনি জানিয়ে দিয়েছেন কল হবে না। ফলে পানীয় জলের জন্য পুকুরের ওপর ভরসা করতে হয় গ্রামবাসীদের। শীতের শেষে সেই পুকুরও শুকিয়ে এসেছে। ফলে না আছে পানীয় জল, না আছে স্নানের জল।

এছাড়া আবাসের বাড়ি বণ্টনেও ব্যাপক অনিময় হয়েছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এলাকার শিবমন্দির নির্মাণের কাজ অসম্পূর্ণ রয়েছে বলে দাবি করেন তারা। গ্রামবাসীরা যখন সাংসদকে এসব অভিযোগ করছেন তখন বাধা দেন তৃণমূল কর্মীদের একাংশ। যা নিয়ে উত্তেজনা ছড়ায়।

পরিস্থিতি শান্ত হওয়ার পর গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সাংসদ। পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন। সঙ্গে মন্দির তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

এর পর সাংবাদিকদের তিনি বলেন, দেখছেন না বিজেপির পতাকা উড়ছে? বিজেপির শিখিয়ে দেওয়া বুলি আউড়াচ্ছিলেন অনেকে। আমরা মানুষের অভিযোগ শুনে তার সমাধানের চেষ্টা করব।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top