News Flash

  • Home
  • দিনের খবর
  • ওদলাবাড়িতে ভারত জোড়ো যাত্রায় পথে কংগ্রেস কর্মীরা
Image

ওদলাবাড়িতে ভারত জোড়ো যাত্রায় পথে কংগ্রেস কর্মীরা

ওদলাবাড়ি, ২২ জানুয়ারি (হি.স.) : রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমর্থনে ওদলাবাড়িতে হাঁটলেন কংগ্রেস কর্মীরা। ওদলাবাড়ি অঞ্চল কংগ্রেস কমিটির ডাকে রবিবার বিকেলে ওদলাবাড়ি চা বাগান মোড়ে বীরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এই পদযাত্রা শুরু হয়।
দেশজুড়ে ইতিমধ্যেই সাড়া জাগানো এই যাত্রার সমর্থনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সাগর থেকে পাহাড় পদযাত্রাও একইসঙ্গে চলছে। তারই অংশ হিসেবে রবিবার ওদলাবাড়িতেও পথে হাঁটলেন কংগ্রেস কর্মীরা।  পদযাত্রাকে ঘিরে অংশগ্রহণকারী প্রায় দু’শো কংগ্রেস কর্মীদের মধ্যে প্রচণ্ড উৎসাহ লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন অঞ্চল কংগ্রেস কমিটির সভাপতি সৈকত দাস। এদিনের পদযাত্রায় অংশ নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জেলা কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি রাজীব দে সরকার, সাধারণ সম্পাদক সুখবীর সুব্বা প্রমুখ। সোমবার শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে পদযাত্রীরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা হবেন বলে জাতীয় কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top