News Flash

  • Home
  • খেলা
  • অনুরাগীকে হারিয়ে চমক আরসিসি’র অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে জয়ের হ্যাটট্রিক
Image

অনুরাগীকে হারিয়ে চমক আরসিসি’র অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে জয়ের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। ক্রিকেট মাঠে চমক। অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে অনুরাগীকে হারিয়ে এনএসআরসিসি দুর্দান্ত জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। প্রথম ম্যাচে দশমীঘাটকে ৯ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে মৌচাককে ১৬০ রানের বড় ব্যবধানে হারানোর পর আজ, শনিবার ক্রিকেট অনুরাগীকে ৪ উইকেটে পরাজিত করেছে। খেলা ছিল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। সকাল ৯ঃ০০ টায় ম্যাচ শুরুতে টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪৪ ওভার ১ গোল খেলে সব কটি উইকেট হারিয়ে ক্রিকেট অনুরাগী ১১৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে যথার্থ সিংহ-এর ২৫ রান এবং ময়ূখ চক্রবর্তীর ২২ রান উল্লেখযোগ্য। এনএসআর সিসি’র মহিন চৌধুরী ১৭ রানে ৩টি এবং মিমন দাস ১৮ রানে দুটি উইকেট পেয়েছে। ব্যাট করতে নেমে এনএসআরসিসি ২২ ওভার ৩ বল খেলে ৬ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অংকুর রায় ভৌমিকের ৪৮ রান এবং গৌরব রাজ সাহার অপরাজিত ৫০ রান দলকে সহজ জয় এনে দেয়। ক্রিকেট অনুরাগীর অয়ন রায় ৪৪ রানে তিনটি এবং শাহীন জামান চৌধুরী চব্বিশ রানে দুটি উইকেট পেলেও এনএসআরসিসি’র জয় রুখতে পারেনি। বিজয়ী দলের অঙ্কুর রায় ভৌমিক পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top