News Flash

  • Home
  • দেশ
  • সোমবার ২১টি দ্বীপের নামকরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী
Image

সোমবার ২১টি দ্বীপের নামকরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : আগামী সোমবার কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বৃহত্তম নামহীন দ্বীপের নামকরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার স্বর্ণযুগে পরমবীর চক্রে সম্মানিত সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দ্বীপগুলির নামকরণ করা হয়েছে পরমবীর চক্র বিজয়ীদের নামে।

প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার জানিয়েছে, পরাক্রম দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ জানুয়ারি ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বৃহত্তম নামহীন দ্বীপের নাম পরিবর্তনের অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করবেন।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে,২০১৮ সালে প্রধানমন্ত্রী দ্বীপ সফরের সময় রস দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ রাখেন। নীল দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে শহিদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ করা হয়।
দেশের বাস্তব জীবনের নায়কদের যথাযথ সম্মান জানানোকে প্রধানমন্ত্রী বরাবরই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এই চেতনায় এগিয়ে যাওয়ার জন্য, এখন দ্বীপ গোষ্ঠীর ২১টি বৃহত্তম অজানা দ্বীপের নাম ২১ জন পরম বীর চক্র বিজয়ীদের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top