News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে টানা জয় স্পোর্টস স্কুলের
Image

খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে টানা জয় স্পোর্টস স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। প্রথম লিগে অপরাজেয় ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রতিটি ম্যাচেই কার্যত হেলায় পরাজিত করছে বিপক্ষ দলগুলোকে। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবলে। শনিবার উমাকান্ত মিনি স্টেডিযামে শক্তিশালী তথা চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-‌০ গোলে ‌বিধ্বস্ত করে চলমান সঙ্ঘকে। আসরে অংশ নেওয়া সবকটি দল থেকে গতি, দক্ষতা এবং শক্তিতে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা এগিয়ে তা আগেই জানা ছিলো। তবে আশা করা হয়েছিলো এদিন ত্রিপুরা স্পোর্টস স্কুলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে সুজন সরকারের চলমানের মেয়েরা। কিন্তু কার্যত তা হলো না।একপ্রকার অনায়াসেই জয় ছিনিয়ে নেয় শুভেনজিৎ সিনহার মেয়েরা। প্রথমার্ধেই দল এগিয়ে যায় ৩-‌০ গোলে। বিজয়ী দলের পক্ষে শ্রীয়া দেব হ্যাটট্রিক সহ ৪ টি গোল করে। এছাড়া শেয়ারি ত্রিপুরা দুটি এবং কেয়া দেববর্মা ১ টি গোল করে। প্রসঙ্গত:‌ ফুটবল ফেডারেশনের আর্থিক সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে প্রতিভাবান বালিকা ফুটবলার বের করে আনার লক্ষ্যে ওই আসর হচ্ছে।‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top