News Flash

  • Home
  • খেলা
  • আজ থেকে সিনিয়র রাজ্য ক্রিকেট প্লেইট ও এলিট গ্রুপে পাঁচ ম্যাচ
Image

আজ থেকে সিনিয়র রাজ্য ক্রিকেট প্লেইট ও এলিট গ্রুপে পাঁচ ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। প্রস্তুত রাজ্য ক্রিকেট সংস্থা। আগামীকাল থেকে দুবিভাগে শুরু হচ্ছে রাজ্য সিনিয়র ক্রিকেট। উদ্বোধনী দিনে হবে ৫ টি ম্যাচ। এলিট গ্রুপে হবে দুটি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে সদর খেলবে শান্তিরবাজারের বিরুদ্ধে এবং ধর্মনগর কলেজ স্টেডিয়ামে উদয়পুর খেলবে বিলোনিয়া মহকুমার বিরুদ্ধে। প্লেইট গ্রুপে হবে ৩ টি ম্যাচ। অমরপুর মহকুমায় খেলবে মোহনপুর-‌ গন্ডাছড়া, শান্তিরবাজার মহকুমায় খেলবে ধর্মনগর-‌কাঞ্চনপুর এবং সোনামুড়া মহকুমায় খেলবে আমবাসা-‌অমরপুর মহকুমা। রাজ্য আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে জোড় প্রস্তুতি নিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। সবকটি মহকুমার মাঠ সাজিয়ে তোলা হয়েছে। এদিকে, সদর মহকুমার ক্রিকেট দলে একটি পরিবর্তন আনা হয়েছে। বেদব্রত ভট্টাচার্য-এর পরিবর্তে সদর দলে স্থান পেয়েছে অভিজিৎ চক্রবর্তী। উদ্বোধনী দিনে সদর মহকুমার প্রতিপক্ষ শান্তিরবাজার মহকুমা। এম বি বি স্টেডিয়ামে হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব তাপস ঘোষ অভিজিতের দলে জায়গা পাওয়ার স্থানটি ঘোষনা করেছেন।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top