ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। লো-স্কোরিং ম্যাচে জয় পেয়েছে অগ্রদূত সংঘ। কৈলাশহরে আয়োজিত অনুর্ধ-১৩ ক্রিকেটে অগ্রদূত সংঘ চার উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে সাচক ক্লাবকে। ছয় দলীয় আসরে এটি ছিল লীগের অন্তিম ম্যাচ। খেলা হচ্ছে আর কে আই মাঠে। সকাল পৌনে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে সাচক ক্লাব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাট হাতে দাঁড়ানোর নৈপুণ্য দেখাতে পারিনি। ১৬ ওভার ১ বল খেলে ৩০ রানে ইনিংস গুটিয়ে নেয়। অগ্রদূতের ঋতেশ কুর্মি এক রানে পাঁচটি উইকেট এবং সঞ্জয় কুমার কালোয়ার ১৪ রানে চার উইকেট তুলে নেয়। জবাবে অগ্রদূত সংঘ ১০ ওভার ৪ বল খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। সাচক ক্লাবের রাজন সিনহা দুই রানে দুইটি উইকেট পেয়েছিল। বিজয় দলের ঋতেশ কুর্মী ম্যাচে সেরার খেতাব পেয়েছে।

কৈলাশহরে অনূর্ধ্ব ১৩ লীগের অন্তিম ম্যাচে অগ্রদূত জয়ী
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















