News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৮ ফেব্রুয়ারি ডিমা হাসাও আসছেন নিখিল বিশ্ব অখণ্ড সংগঠনের প্রধান শ্রীশ্রী তপন ব্রহ্মচারী, যাবেন শিলচরও
Image

৮ ফেব্রুয়ারি ডিমা হাসাও আসছেন নিখিল বিশ্ব অখণ্ড সংগঠনের প্রধান শ্রীশ্রী তপন ব্রহ্মচারী, যাবেন শিলচরও

হাফলং (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : নিখিল বিশ্ব অখণ্ড সংগঠনের বর্তমান সংঘপ্রধান শ্রীশ্রী তপন ব্রহ্মচারী (দাদামণি) চারদিনের ভ্রমনসূচি নিয়ে ডিমা হাসাও জেলায় আসছেন। আগামী ৮ ফেব্রুয়ারি সকালে কলকাতা গুরুধাম থেকে বিমানযোগে শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে তিনি যাবেন শিলচর অযাচক আশ্রমে। সেখান থেকে দুপুরে বদরপুরে যাবেন। বদরপুর থেকে ভিস্টাডম ট্রেনে করে হাফলং আসবেন সন্ধ্যায়।

৯ ফেব্রুয়ারি শ্রীশ্রী দাদামণির উপস্থিতিতে হাফলং উপাসনা মন্দিরে সকাল ৮-টা থেকে অনুষ্ঠিত হবে সমবেত উপাসনা। তার পর দাদামণি ভক্তদের দর্শনদান করবেন। ১০ ফেব্রুয়ারি দাদামণি ডিমা হাসাও জেলার লাংটিং, মাইবাং ও মাহুরে ঝটিকা সফর করে ভক্তদের দর্শন দেবেন। ১১ ফেব্রুয়ারি সকাল ৯-টায় হাফলং উপাসনা মন্দিরে ব্যাকুল দীক্ষাদান করবেন দাদামণি। বেলা ২-টা থেকে অনুষ্ঠিত হবে দক্ষিণ অসম সম্মিলিত অখণ্ড সংগঠনের অন্তর্ভুক্ত কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলা নিয়ে অখণ্ড সম্মেলন।

এদিন সন্ধ্যায় হাফলং উপাসনা মন্দিরে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী স্বরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান। ১২ ফেব্রুয়ারি দাদামণি হাফলং থেকে ট্রেনযোগে শিলচর আযাচক আশ্রমে চলে যাবেন। সেখানে রাত কাটিয়ে ১৩ ফেব্রুয়ারি শিলচর থেকে কলকাতা গুরুধামের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এই চারদিনের সফরে দাদামণির সঙ্গে আসবেন দ্য মাল্টিভার্সিটির অধ্যক্ষ তথা প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ড. আনন্দ কোমল ব্রহ্মচারী।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top