News Flash

  • Home
  • দেশ
  • লখিমপুর হিংসা : শীর্ষ আদালতে আশিষের জামিনের বিরোধিতা করল উত্তর প্রদেশ সরকার
Image

লখিমপুর হিংসা : শীর্ষ আদালতে আশিষের জামিনের বিরোধিতা করল উত্তর প্রদেশ সরকার

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): লখিমপুর খেরি হিংসা মামলায় অন্যতম অভিযুক্ত আশিষ মিশ্রর জামিনের আবেদনের বিরোধিতা করল উত্তর প্রদেশ সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আশিষের জামিনের আবেদনের বিরোধিতা করে উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, অভিযুক্তের অপরাধ গুরুতর ছিল এবং এই অপরাধের বিষয়ে জামিন দেওয়া সমাজের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত আশিস মিশ্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আশিষের জামিনের আবেদনের শুনানি হয়। এদিন উত্তর প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল গরিমা প্রসাদ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে কে মহেশ্বরীর বেঞ্চে বলেছেন, আশিষের অপরাধ গুরুতর। তাই আশিষ মিশ্রের জামিনের আবেদনের বিরোধিতা করছেন তাঁরা। উত্তর প্রদেশ সরকা পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, “গুরুতর এবং জঘন্য অপরাধ, জামিন দেওয়া হলে সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে।”

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top