News Flash

  • Home
  • খেলা
  • সোনামুরায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে মিনহাজ, প্রান্তিকের দুরন্ত দাপট
Image

সোনামুরায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে মিনহাজ, প্রান্তিকের দুরন্ত দাপট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।।মিনহাজ আহমেদের অলরাউন্ড পারফরম্যান্স। সঙ্গে বল হাতে দুরন্ত প্রান্তিক চক্রবর্তী । ওই দুজনের হাত ধরে লো স্কোরিং ম্যাচে জয় পেলো সোনামুড়া কোচিং সেন্টার। দুজনই ৫ উইকেট করে পযেছে। দুজনের বিধ্বংসী বোলিংয়ে ৩ রানে পরাজিত করলো ধনীরামপুর প্লে সেন্টারকে। সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। বুধবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সোনামুড়া কোচিং সেন্টার ৮৩ রান করে। দলের পক্ষে মিনহাজ আহমেদ ৭৩ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করে। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। ধনীরাম পুরের পক্ষে রণজিৎ দেববর্মা (‌৩/‌৫) এবং বিশাল দেববর্মা (‌২/‌৩৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে মিনহাজ আহমেদ (‌৫/‌১৪) এবং প্রান্তিক চক্রবর্তীর (‌৫/‌৩৫) দুরন্ত বোলিংয়ে ৮০ রানে গুটিয়ে যায় ধনীরামপুর প্লে সেন্টার। দলের পক্ষে আরিয়ান দেববর্মা ২১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং সমর দেববর্মা ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে।‌‌‌‌

Releated Posts

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026

মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ

ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…

ByByNews Desk Jun 30, 2026

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top